"মানুষের যা করতে ইচ্ছা হয় তা করা উচিত,মানুষ আর বাঁচে কত দিন ???"
--- হুমায়ূন আহমেদ
নোংরা কথা শুনতে নিষিদ্ধ আনন্দ আছে, কথা যত নোংরা তত মজা।
-হুমায়ূন আহমেদ
যে একদিন পড়িয়েছে সে শিক্ষক।
সারাজীবনই শিক্ষক....
আবার যে একদিন
চুরি করেছে সে কিন্তু সারাজীবনই
চোর না। তাহলে পৃথিবীর সব মানুষই
চোর হত.....!
- হুমায়ুন আহমেদ
এই পৃথিবীতে চোখের জলের মতো পবিত্রতো আর
কিছু নেই । এই পবিত্র জলের স্পর্শে সব গ্লানি-
সব মালিন্য কেটে যায় ।
_____ কুহক; হুমায়ূন আহমেদ
প্রেমের ক্ষমতা যে কি প্রচন্ড
হতে পারে প্রেমে না পড়লে তা বুঝা যায় না।
(সঙ্গিনী - হুমায়ূন আহমেদ)
"বেশি সুন্দরী মেয়েদের রাগও
বেশি থাকে।"
হুমায়ুন আহমেদ |
বাস্তবতা এতই কঠিন
যে কখনও কখনও বুকের ভিতর
গড়ে তোলা বিন্দু বিন্দু
ভালবাসাও অসহায় হয়ে পড়ে।
—-হুমায়ুন আহমেদ